About

MedRx কী?

MedRx বাংলাদেশে বাজারে পাওয়া ওষুধের তথ্যের একটি অনলাইন রেফারেন্স সাইট। এখানে ওষুধের ব্র্যান্ড নাম, জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানি, ডোজ ফর্ম, স্ট্রেংথ ও দাম খুঁজে পাওয়া যায়। প্রতিটি জেনেরিকের পেজে ওষুধটি কীসের জন্য ব্যবহৃত হয়, কীভাবে খেতে হয়, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা ও অন্য ওষুধের সাথে ইন্টারঅ্যাকশনের তথ্য ইংরেজি ও বাংলায় দেওয়ার পরিকল্পনা আছে।

আমরা কেন এই সাইট বানিয়েছি

বাংলাদেশে একই জেনেরিকের শত শত ব্র্যান্ড বাজারে আছে। সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন কোন ওষুধ কী, কার কত দাম, আর বিকল্প ব্র্যান্ড কী কী। আমাদের লক্ষ্য হলো এই তথ্য সহজ বাংলায় এক জায়গায় সাজিয়ে দেওয়া, যাতে মানুষ ওষুধ সম্পর্কে সচেতন হতে পারে এবং চিকিৎসকের সাথে আলোচনায় সুবিধা পায়।

সাইটে কী কী আছে

  • ব্র্যান্ড: ব্র্যান্ড নাম অনুযায়ী ওষুধ, ডোজ ফর্ম, স্ট্রেংথ, কোম্পানি ও দাম।
  • জেনেরিক: জেনেরিক নাম অনুযায়ী ব্যবহার, মাত্রা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা, এবং সেই জেনেরিকের সব ব্র্যান্ডের তালিকা।
  • কোম্পানি: প্রতিটি কোম্পানির নিবন্ধিত ওষুধের তালিকা।
  • ক্যাটাগরি ও ইনডিকেশন: থেরাপিউটিক ক্লাস ও রোগ অনুযায়ী ওষুধ খোঁজার সুবিধা।
  • সার্চ ও ফিল্টার: নাম, স্ট্রেংথ, ডোজ ফর্ম বা কোম্পানি দিয়ে দ্রুত খোঁজা।

আমাদের তথ্যের উৎস

আমরা ওষুধের তথ্য সংগ্রহ করি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্যাকেজ ও লিফলেট, বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) প্রকাশিত তথ্য এবং স্বীকৃত চিকিৎসা রেফারেন্স থেকে। যেখানে নির্দিষ্ট উৎস ব্যবহার করা হয়েছে, সেই জেনেরিকের পেজের নিচে “Source” অংশে তা উল্লেখ করা থাকে।

সম্পাদকীয় নীতি

  • আমরা চিকিৎসা পরামর্শ দিই না। এই সাইটের তথ্য কোনো ডাক্তার, ফার্মাসিস্ট বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।
  • আমরা কোনো কোম্পানির টাকার বিনিময়ে নির্দিষ্ট ওষুধকে ভালো বা মন্দ বলে প্রচার করি না। বিজ্ঞাপন থাকলে তা “Sponsored” লেবেলসহ আলাদাভাবে দেখানো হয়।
  • ভুল ধরা পড়লে আমরা দ্রুত সংশোধন করি। জেনেরিকের তথ্য যাচাই করা হলে পেজে “Reviewed by” ও “Last reviewed” তারিখ দেখানো হয়।
  • আমরা ধাপে ধাপে সব জেনেরিকের তথ্য পর্যালোচনা করে হালনাগাদ করছি।

সাইটের বর্তমান অবস্থা

MedRx এখনো নির্মাণাধীন। ব্র্যান্ডের তালিকা বড় হলেও অনেক ওষুধের দাম এখনো যোগ করা হয়নি, এবং অনেক জেনেরিকের বিস্তারিত তথ্য (ব্যবহার, মাত্রা, পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি) লেখার কাজ চলছে। যেখানে তথ্য নেই, সেখানে ফাঁকা দেখালে বুঝতে হবে তথ্যটি এখনো যোগ করা হয়নি। দাম বা তথ্যে কোনো ভুল পেলে অনুগ্রহ করে আমাদের জানান।

আমাদের সাথে যোগাযোগ

প্রশ্ন, মতামত বা সংশোধনের জন্য Contact পেজ দেখুন এবং ইমেইল/মেসেজ করুন।